দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দুই হাজার আন্তর্জাতিক উদ্ধারকর্মী পৌঁছেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার।
শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলের দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া ‘খুবই ইতিবাচক’ হয়েছে। রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে।
তিনি আরও বলেন, এমন দুর্যোগের মুহূর্তে ‘রাজনীতি সবকিছু থেকে দূরে সরে যায়’।
টম ফ্লেচার জানান, বর্তমানে জাতিসংঘের ৩৯টি উদ্ধারকারী দল মাঠে কাজ করছে। আন্তর্জাতিক উদ্ধারকর্মীদের পাশাপাশি ১১১টি প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুরও মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে শনাক্ত করতে উদ্ধারকারী কুকুরগুলোর ঘ্রাণশক্তি ও দুর্গম স্থানে চলাচলের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তবে চলমান উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি জানান, গত ১৮ মাসে জাতিসংঘের মানবিক সহায়তা তহবিল প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা কার্যক্রম পরিচালনায় চাপ সৃষ্টি করছে।
সূত্র: বিবিসি
/অ